spot_img
spot_img

আরও নিষেধাজ্ঞা জারি করে পরিস্থিতি অবনতি করবেন না: পুতিন

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের যারা বিরোধিতা করছেন তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের ওপর আরও বেশি নিষেধাজ্ঞা জারি করে পরিস্থিতির যেন অবনতি করা না হয়।

শুক্রবার (৪ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সম্প্রচারমাধ্যম রশিয়া ২৪ সংবাদ চ্যানেলে সরকারি বৈঠকে পুতিনের দেওয়া বক্তব্য প্রচারিত হয়েছে। এতে পুতিন বলেন, প্রতিবেশীদের বিরুদ্ধে আমাদের খারাপ কোনও উদ্দেশ্য নেই।

তিনি বলেন, যারা সহযোগিতায় অস্বীকৃতি জানাবে তারা নিজেদের ক্ষতি করবে। রাশিয়ারও ক্ষতি করবে। কিন্তু ক্ষতি হলেও তার দেশ নতুন দক্ষতা ও প্রকল্প তৈরি করছে এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য। এই নিষেধাজ্ঞা থেকে আমরা উপকৃত হবো।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, দুই দেশের সম্পর্কের আরও অবনতি হয়, প্রতিবেশীদের কাছ থেকে এমন কোনও পদক্ষেপের প্রয়োজনীয়তা দেখে না তার সরকার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ