spot_img
spot_img

রংপুরে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ঢাকা থেকে এক যুবককে গ্রেফতার করেছে রংপুর র‌্যাব। গ্রেফতার যুবকের নাম রহিম বাদশা (৩০)। তার বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মহিষামুড়ি গ্রামে। তিনি ঢাকায় আত্মগোনে ছিলেন।

শুক্রবার (৪ মার্চ) দুপুরে এক বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এ তথ্য জানান।

র‌্যাব জানায়, গত ২১ ফেব্রুয়ারি কালীগঞ্জ উপজেলার মহিষামুড়ি গ্রামে এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হন। ওই ঘটনায় সাতদিন পর ধর্ষিতার পরিবার কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। র‌্যাব-১৩ বিষয়টি নিয়ে ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ঢাকার সাভার এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রহিম বাদশাকে গ্রেফতার করে র‌্যাব।

আসামির উদ্ধৃতি দিয়ে র‌্যাব বলেছে, প্রায় সময় রহিম বাদশা ওই প্রতিবন্ধী কিশোরীকে বাড়িতে গিয়ে তাকে কু-প্রস্তাব দিতেন। কিন্তু তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় আসামি সুযোগ খুঁজতে থাকেন। একপর্যায়ে গত ২১ ফেব্রুয়ারি ফাঁকা বাড়িতে ওই কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করেন রহিম বাদশা। এসময় ওই কিশোরীর বাবা-মা বাড়ির পাশে ফসলের জমিতে কাজ করছিলেন। হঠাৎ চিৎকার শুনে তারা ছুটে আসলে রহিম বাদশা পালিয়ে যান। গ্রেফতার রহিম বাদশার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে তাকে কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ