ইউক্রেন থেকে সীমান্ত অতিক্রম করে ৬ শতাধিক বাংলাদেশি পোল্যান্ড পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
আজ শুক্রবার (৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মাসুদ বিন মোমেন জানান, ইউক্রেনে ১০০ জনের মতো বাংলাদেশি এখন থাকতে পারেন। তাদের বেশির ভাগেরই ফ্যামিলি আছে। তারা হয়তো ইউক্রেন ছাড়বেন না।
পররাষ্ট্র সচিব বলেন, ইউক্রেনে কিছু পকেট আছে, সেখানে বাংলাদেশি থাকতে পারেন। আমরা সেখানকার ভারতীয় দূতাবাসকে অনুরোধ জানিয়েছি, ভারতীয়দের উদ্ধারের সময় যদি বাংলাদেশি সেখানে যদি থাকেন, তাহলে তাদেরও যেন সঙ্গে নেন।










