spot_img

কৃষি খাতে আমরা অনন্য উচ্চতায় পৌঁছেছি: শ ম রেজাউল করিম

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, কৃষি বাঙালির প্রাণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে কৃষককে বাঁচাতে হবে। আর কৃষকের প্রাণ হচ্ছে কৃষি। মৎস্য ও প্রাণিসম্পদ কৃষির একটি বড় খাত। এ খাতে আমরা অনন্য উচ্চতায় পৌঁছেছি। মাছ, মাংস ও ডিম উৎপাদনে শুধু স্বয়ংসম্পূর্ণতা অর্জনই নয়, আমরা এখন বিদেশে রপ্তানির পর্যায়ে পৌঁছেছি।

শুক্রবার (৪ মার্চ) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে দীপ্ত টেলিভিশনের স্টুডিওতে এসিআই দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড-২০২১ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শ ম রেজাউল করিম বলেন, পুষ্টি ও আমিষের চাহিদা মেটানো, বেকারত্ব দূর করা, কর্মোদ্যোক্তা তৈরি করা এবং নতুন আঙ্গিকে গ্রামীণ অর্থনীতি সচল রাখার ক্ষেত্রে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত ব্যাপক ভূমিকা রাখছে। সে ভূমিকার সফল ও সার্থক ক্যাপ্টেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ