spot_img
spot_img

তৃতীয় দফায় আলোচনায় বসবে ইউক্রেন-রাশিয়া

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ চলমান থাকা অবস্থায় দুই দফা আলোচনার পর আবারও বৈঠকে বসবে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিরা।

শুক্রবার (৪ মার্চ) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক টেলিফোন আলাপে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসকে এ তথ্য জানান।

পুতিন জানান, রবিবার দুই পক্ষের তৃতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হবে।

এর আগে দ্বিতীয় দফার আলোচনা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। ইউক্রেন জানিয়েছে, যেসব বিষয়ে সমঝোতা তাদের জন্য প্রয়োজনীয় সেগুলো নিয়ে কোনও ফলাফল আসেনি। তবে বেসামরিকদের জন্য মানবিক করিডোরের বিষয়ে ঐকমত্য এসেছে।

বিবিসি’র খবরে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পডোলিয়াকও জানিয়েছেন, তৃতীয় দফার আলোচনা কাল বা পরশু অনুষ্ঠিত হবে। আমরা নিয়মিত যোগাযোগ রাখছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ