মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেন বিজয়ী হবে। রুশ অভিযানে ইউক্রেনের পরাজয় এখন আর অবশ্যম্ভাবী নয়।
শুক্রবার (৪ মার্চ) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
ইউক্রেনের তুলনায় রাশিয়ার সামরিক শক্তি কয়েক গুণ বেশি বলে স্বীকার করেন ব্লিঙ্কেন। তবে তিনি ইউক্রেনের জনগণের প্রতিরোধের প্রতি ইঙ্গিত করে বলেন, সময়ের সাথে সাথে একথা পরিষ্কার হয়ে উঠবে যে, মস্কো ইউক্রেনের জনগণকে পরাভূত করতে পারবে না।
ব্লিঙ্কেন আরও বলেন, রাশিয়া ইউক্রেনের বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করে একটি তাবেদার সরকারকে ক্ষমতায় আনতো। কিন্তু ইউক্রেনের সাড়ে চার কোটি জনগণ রাশিয়াকে এ কাজ করতে দেবে না।
তিনি বলেন, ওয়াশিংটন ও তার মিত্ররা উত্তেজনা আরও বেড়ে যাওয়ার ব্যাপারে চিন্তিত। ইউক্রেনে সীমিত পর্যায়ের যুদ্ধের চেয়ে যে বিষয়টি বিপজ্জনক তা হচ্ছে এই যুদ্ধ দেশটির সীমান্ত অতিক্রম করে বাইরে চলে আসা।
সূত্র: পার্সটুডে












