রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও দুজন মারা গেছে।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছেন। করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় আরও একজন মারা গেছেন।
রামেক করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিল ১৬ জন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছে ৫ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ৪ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৭ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো রোগী ভর্তি হয়নি।
বর্তমানে রাজশাহীর ৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নওগাঁর ৪ জন, নাটোরের ৩ জন, পাবনার ২ জন এবং কুষ্টিয়ার ২ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে।











