spot_img
spot_img

ছেলের মৃত্যুর খবর পেয়ে বাড়ি ফেরার পথে বাবার মৃত্যু!

নোয়াখালীতে পানিতে ডুবে শিশুসন্তানের মৃত্যুর খবর শুনে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় ওই শিশুর বাবাও মারা গেছেন।

শনিবার (৫ মার্চ) দুপুর দিকে নোয়াখালী সদরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নোয়াখালীর সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের জগতপুর গ্রামে মাওলানা আজগর আলী (৩৫) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের আজহারুল উলুম মাদরাসার শিক্ষকের গ্রামের বাড়ি দক্ষিণ জগতপুর গ্রামের শিশুপুত্র জাকারিয়া (২) তার নানার বাড়ি কালাদরাপ ইউনিয়নের মাদারবাড়ি এলাকায় মায়ের সাথে বেড়াতে যায়। শনিবার দুপুরের দিকে জাকারিয়াকে কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু হয়। এক পর্যায়ে দুপুর আড়াইটার দিকে জাকারিয়াকে বাড়ির পুকুরে মৃত অবস্থায় স্বজনরা দেখতে পান। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

সন্তানের মৃত্যুর সংবাদ পেয়ে মোরসাইকেল যোগে মাওলানা আজগর আলী লক্ষ্মীপুর জেলার কমলনগর থেকে আসার পথে আমিনবাজার নামক স্থানে ব্যাটারিচালিত অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনায় তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে বিকেল সাড়ে ৫টায় তার মৃত্যু হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ