spot_img
spot_img

বান্দরবানে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে ৪ জনের মৃত্যু

বান্দরবানের রোয়াংছড়িতে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে ৪ জনের মৃত্যু হয়েছে।

রোববার (৬ মার্চ) রোয়াংছড়ির ঘেরাওমুখ নামক স্থানে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, চারজন নিহতের খবর পেয়েছি। এটা দুর্গম এলাকা। পুলিশের টিমকে পাঠানো হয়েছে। কাদের মধ্যে গোলাগুলি তা এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না। পুলিশ সেখানে পৌঁছালে বিস্তারিত জানা যাবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ