সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ভাই ও ফরিদপুরে আলোচিত দুই হাজার কোটি টাকা পাচার মামলার চার্জশিটভুক্ত আসামি খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৭ মার্চ) রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে ফরিদপুরে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
মোহতেশাম হোসেন বাবর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। ২ হাজার কোটি টাকা পাচার মামলায় ২০২১ সালের ৩ মার্চ বাবরসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় সিআইডি। চার্জশিট গ্রহণের পর পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।










