spot_img
spot_img

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ইরানী এলাকার ৫ নং রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানকার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

আজ মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে ক্যাম্পের ‘ডি’ ব্লকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উখিয়া স্টেশনের কর্মকর্তা মো. এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উখিয়ার বালুখালী এলাকার ৫ নম্বর ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪ (এপিবিএন) এর অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক বলেন, ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আমাদের লোকজন কাজ করছে। পাশাপাশি ফায়ার সার্ভিসও আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ