চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন ঐতিহ্যবাহী জহুর হকার্স মার্কেটে আগুন লেগেছে।
আজ শুক্রবার (১১ মার্চ) রাত পৌনে ১০ টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
স্থানীয় ব্যবসায়ী আবদুল করিম এ তথ্য জানান।
তবে কিভাবে আগুন লেগেছে, সেটি এখনও জানা যায়নি। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩টি ইউনিট কাজ করছে।











