spot_img
spot_img

হবিগঞ্জের মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ২

হবিগঞ্জে মাধবপুর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের দুই সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত দুই সদস্য হলো- মাধবপুর পৌর এলাকার মৃত খালেক মিয়ার ছেলে কাজল মিয়া ওরফে কাজল্লা ডাকাত (২৬)ও রিপন ঘোষ (২৫)।

রবিবার ভোররাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, উপজেলার আদাঐর গ্রামের রাস্তায় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল দলটি। গোপন খবরের ভিত্তিতে থানার উপ পরিদর্শক ফজলে রাব্বির নেতৃত্বে এক দল পুলিশ রবিবার ভোররাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে তিন টি রামদা, ১টি চাপাতি, ১টি ধারালো ছুরি এবং ২টি বাঁশরে হাতলযুক্ত ফিকল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য ডাকাতরা হাওরে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা রুজু করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ