spot_img
spot_img

সাবেক সেনা কর্মকর্তা আব্দুর রব ইন্তেকাল করেছেন

ইনসাফ-এর উপদেষ্টা সম্পাদক সালাহউদ্দীন জাহাঙ্গীরের ভগ্নিপতি, ১ নং সিন্দুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলতাফ আলীর সেঝো ছেলে, সাবেক সেনা কর্মকর্তা ও সমাজসেবক আলহাজ্ব আব্দুর রব (মধু মিয়া) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (১৫ মার্চ) ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। এদিন রাত দশটায় তার দাফন সম্পন্ন করা হয়।

তিনি ফেনী জেলার দাগন ভুইয়া থানার বারিকান্দি গ্রামের বাসিন্দা ছিলেন।

পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে মরহুমের রুহের আত্মার মাগফিরাতের জন্য দু’আ কামনা করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ