spot_img
spot_img

রামেকের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে ২ নারীর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে উপসর্গ নিয়ে ২ নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ মার্চ) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ড এবং আইসিইউতে একজন করে ২ নারীর মৃত্যু হয়েছে। তারা দুজনই রাজশাহী জেলার বাসিন্দা। তাদের একজনের বয়স ৬১ বছরের ওপরে। অন্যজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে তারা হাসপাতালে এসেছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ