spot_img
spot_img

রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২ নারীর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে দুই নারী মারা গেছেন। তারা দুজনই রাজশাহী জেলার বাসিন্দা। করোনা নেগেটিভ এই দুই নারী হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৯টা থেকে শুক্রবার (১৮ মার্চ) সকাল ৯টার মধ্যে তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণ কিংবা উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যাননি। তবে করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতা নিয়ে আইসিইউতে দুই নারীর মৃত্যু হয়েছে। এদের একজনের বয়স ৬১ বছরের ওপরে। অন্যজনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে।

এদিকে ৩৪ শয্যার রামেক করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১০ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১২ জন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২ জন। সন্দেহভাজন করোনা রোগী রয়েছেন ৬ জন। করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতা নিয়ে ভর্তি রয়েছেন ২ জন। গত ২৪ ঘণ্টায় একজন রোগী ভর্তি হয়েছেন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন একজন রোগী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ