spot_img
spot_img

গাজীপুরে ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা

গাজীপুরের শ্রীপুরে রাতের বেলায় শিহাব হোসেন নামের এক ছাত্রলীগ কর্মীকে গুলি করা হয়েছে। গুলিটি তার বাঁ বুকে বিদ্ধ হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

শুক্রবার (১৮ মার্চ) রাত পৌনে আটটার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শিহাব হোসেন (২৩) গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের মসজিদ মোড় এলাকার মো. নজরুল ইসলামের ছেলে। শিহাব ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

শিহাবের বাবা নজরুল ইসলাম জানান, রাত পৌনে ৮টার দিকে বন্ধুদের নিয়ে শবে বরাতের নামাজ পড়তে বাড়ির পাশে মসজিদে যাচ্ছিলেন শিহাব। এ সময় কয়েক যুবক তিন-চারটি মোটরসাইকেল যোগে এসে শিহাবের গতিরোধ করে প্রথমে একটি গুলি ছুড়লে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। পরে কাছ থেকে আরেকটি গুলি ছুড়লে সেটি শিহাবের বাঁ বুকে বিদ্ধ হয়ে বুক ভেদ করে পেছনে আটকে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও জানান, শিহাব কয়েকজনকে শনাক্ত করতে পেরেছে। তাদের নামও বলেছে। তারাই এর আগে একাধিকবার তাদের বাড়িতে হামলার ঘটনা ঘটিয়েছে। পূর্ব বিরোধের জেরেই হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ