নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌর অডিটোরিয়ামে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনে কমিটি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৪ জন।আহত হয়েছে।
শুক্রবার (২৫ মার্চ) সকালে সম্মেলন শুরু হওয়ার পর দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের এক পক্ষের দাবি, এদিন প্রতিনিধি সভা না হয়ে ত্রি-বার্ষিক সম্মেলন হওয়ায় এমন
ঘটনার সূত্রপাত হয়।
পুলিশ বলছে, অনুমতি না নিয়েই এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সংঘর্ষের খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।











