spot_img
spot_img

মানিকগঞ্জে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে আ’লীগের দুই গ্রুপে সংঘর্ষ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় স্বাধীনতা দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন।

আজ শনিবার (২৬ মার্চ) সকালে সাটুরিয়া উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে এ ঘটনা ঘটে।

বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. রুহুল আমিন এবং সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরীর সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

সূত্র জানায়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সাটুরিয়া উপজেলা প্রশাসন শনিবার সকালে শহীদ মিনারে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি শুরু করে। এর একপর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. রুহুল আমিন। এরপর ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে শ্রদ্ধা জানাতে আসেন সদস্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক মীর সোহেল আহমেদ চৌধুরী। ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে দুইবার ফুল দেওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়ান দুইপক্ষের নেতাকর্মীরা।

এতে প্রায় ৩০ মিনিট ধরে চলা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে বালিয়াটি ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন ও ফুকুরহাটির যুবলীগ নেতা নাজমুল হোসেনসহ অন্তত পাঁচজন আহত হন। এর মধ্যে নাজমুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ