ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনির (৩০) ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসের র্যালির প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তদের হামলায় জনির সমর্থক পশ্চিম ভালুকা মহল্লার আকিক (২০) ও স্বেচ্ছাসেবক লীগ নেতা দিদারুল ইসলামসহ ১০ জন আহত হন। গুরুত্বর আহত জনিকে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এরপর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হচ্ছে।
জনির বাবা আব্দুস সাত্তার জানান, হামলাকারীরা তার ছেলেকে রামদা দিয়ে কুপিয়েছে। লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। তাকে ঢাকা চিকিৎসার জন্য নেয়া হচ্ছে।











