গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ৪ জন মারা গেছেন।
চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৮ মার্চ) সকাল ৯টা থেকে মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ৯টার মধ্যে তারা মারা যান।
এদের মধ্যে নওগাঁ ও রাজশাহী জেলায় দুজনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে। এছাড়া মারা যাওয়া অন্য দুজন ছিলেন করোনা নেগেটিভ। এদের একজন সিরাজগঞ্জ এবং একজন কুষ্টিয়ার বাসিন্দা।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে দুজন এবং করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় দুজন মারা গেছেন।
গত এক দিনে হাসপাতালের আইসিইউতে মারা গেছেন ৩ জন। এছাড়া একজন মারা গেছেন ৩০ নং ওয়ার্ডে। এদের মধ্যে তিনজন নারী এবং একজন পুরুষ রয়েছেন। যাদের দুজনের বয়স ২১-৩০ বছরের মধ্যে। এছাড়া একজনের বয়স ১১-২০ বছরের মধ্যে।











