spot_img

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি জানালেন মির্জা ফখরুল

শিষ্টাচারবহির্ভূত ও রাজনৈতিক বক্তব্য দেওয়ার অভিযোগ এনে আইজিপি ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারের অপসারণের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব যাদের তারা এখন রাজনীতি ও দুর্নীতিতে ব্যস্ত। কয়েক দিন আগেও পুলিশের আইজি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন আর ডিএমপি কমিশনার খালেদা জিয়াকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা শিষ্টাচারবহির্ভূত। তাদের অবিলম্বে অপসারণ করে বিচারের আওতায় আনতে হবে।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে সিলেটের ঐতিহ্যবাহী রেজিস্টারি মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলের বক্তব্যে তিনি এ দাবি করেন।

মির্জা ফখরুল বলেন, দেশের বিচার বিভাগ পরাধীন। আইন মন্ত্রণালয় আর ডিসি-এসপির নির্দেশে চলে বিচার বিভাগ। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, যেখানে আমাদের স্বাধীনতা থাকবে, নির্ভয়ে কথা বলতে পারব। কিন্তু স্বাধীনতার পরই আওয়ামী লীগ জাতির সঙ্গে প্রতারণা করেছে।

তিনি বলেন, আওয়ামী লীগের দুঃশাসনের কারণে ১৯৭৪ সালে দেশে দুর্ভিক্ষ এসেছিল। জিয়াউর রহমান ক্ষমতায় এসে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। দেশের অর্থনীতিকে শক্ত ভিত্তি এনে দিয়েছিলেন। এই সরকার এসে আবার সব কিছু নষ্ট করে দিচ্ছে। দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ