বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকার একদলীয় শাসন কায়েম করে রাখতে চায়, এটাই তাদের অন্তরের বক্তব্য। আর দেশে বিরোধীদল শূন্য করার জন্য স্বাধীনতা দিবস হোক, বিজয় দিবস হোক- কোনো অনুষ্ঠান করতে দেয় না।
মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে এলিফ্যান্ট রোডে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন বৃদ্ধিতে নিম্ন ও মধ্য আয়ের মানুষ কেনাকাটা করতে পারছে না। কিন্তু লুটপাটের সরকার নির্বিকার ভূমিকা পালন করছে। উন্নয়নের ফিরিস্তি দিয়ে তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, আপনার স্বামী বলেছেন ‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আমরা শুনেছি’। অথচ আপনি অন্য কথা বলেন।









