spot_img
spot_img

বান্দরবানে ৫০ হাজার ইয়াবাসহ আটক ১

বান্দরবানে ৫০ হাজার পিস ইয়াবাসহ ঞচিং অং মারমা (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। তিনি থানচি উপজেলার বড় মদক এলাকার চিংহ্লা অং মারমার ছেলে।

মঙ্গলবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৪টায় থানচির বলিপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আইলমারা ঝিরি এলাকা থেকে তাকে আটক করা হয়।

সূত্রে জানা যায়, বিজিবি ও র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র এএসপি মোহাম্মাদ আনোয়ার হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বান্দরবানের থানচি উপজেলার ৪নং বলীপাড়া ইউনিয়নের আইলমারা ঝিরি এলাকা থেকে তাকে আটক করা হয়।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ