spot_img

বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথে রয়েছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সরকার সমগ্র নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আমরা নির্বাচন চাই কিন্তু নিরপেক্ষ সরকারের অধীনে। বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথে রয়েছে। বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীর নামে হাজারো হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। শুধু ঠাকুরগাঁও সদর উপজেলাতেই সাড়ে ৭ হাজার রাজনৈতিক মামলা দিয়েছে এ সরকার।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, যে দেশে জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর নামে টিসিবির কার্ড হয়, সে দেশে গরিবদের নিয়ে কী ধরনের উপহাস করা হচ্ছে তা সহজেই অনুমেয়। সরকার জনগণের সঙ্গে ডাকাতি করছে। চলমান টিসিবির কার্ড বিতরণ নিয়ে দলীয়করণ এবং অরাজকতা এখন জনগণের কাছে পরিষ্কার। এই সরকার এখন সবক্ষেত্রেই ডাকাতি করতে ব্যস্ত। এজন্যই শেখ মুজিবুর বলেছিলেন, আমি পেলাম চোরের খনি, সবার কম্বল আছে, আমার কম্বল নেই।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ভোট ডাকাত। তাদের আমলে কোনো দিনই দেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। হাসিনার আমলে নির্বাচন হলে আমরা ভোটকেন্দ্রেই যেতে পারব না, পূর্বেও পারিনি। তত্ত্বাবধায়ক সরকারের আওতায় ভোট হতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ