spot_img
spot_img

মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ; গুলিবিদ্ধসহ আহত ২০

মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ সময় গোলাগুলি, ককটেল বিস্ফোরণ ও বেশ কিছু ঘরবাড়ি ভাঙচুর করা হয়। এতে শিশুসহ গুলিবিদ্ধ হয়ে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৯ এপ্রিল) সকাল থেকে দুপুুর পর্যন্ত মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা ও চর বেশনাল এলাকায় কয়েক দফা এ হামলার ঘটনা ঘটে।

এসময় হামলা-পাল্টা হামলায় জড়ায় ইউনিয়নটির বর্তমান চেয়ারম্যান রিপন পাটোয়ারী ও সাবেক চেয়ারম্যান মোহসিনা হক কল্পনার দুই গ্রুপ। রিপন পাটোয়ারী সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মোহসিনা হক কল্পনা মহিলা বিষয়ক সম্পাদক।

আহতদের মধ্যে রয়েছে রিপন পক্ষের নুসরাত (২৫), নুরুল মোল্লা (৫০), মামুন গাজী (৩৮), ইমরান গাজী (৩৫)। অন্যদিকে কল্পনা পক্ষের আহতদের মধ্যে আছে মোহাম্মদ রহমতউল্লাহ (২২), রানা ব্যাপারে (১৮), মো. শরিফ খান (২৫) সারোয়ার হোসেন (২৫), রিফাত হোসেন (৯) হনুফা বেগম (৬০)।

আহতদের মধ্যে গুলিবিদ্ধ চরবেশনাল এলাকার হনুফা বেগম (৬০) ও শিশু রিফাতকে (১০) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে গ্রেফতার আতঙ্কে অনেকেই হাসপাতালে চিকিৎসা নিতে আসছে না বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রিপন ও মহসিনা পক্ষের সঙ্গে বিরোধ চলে আসছিল। সম্প্রতি অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রিপন পাটোয়ারী বিজয়ী হলে মহসিনা হকের লোকজনকে এলাকাছাড়া করে দেয়। বেশ কয়েকদিন ধরে মহসিনার লোকজন এলাকায় ফিরে এলে আবার দু’পক্ষের মধ্যে সংঘাত শুরু হয়। এদিকে এঘটনায় জানতে চাইলে রিপন ও কল্পনা পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ