spot_img

মুক্তির একটি মাত্র পথ; একটা ঘটনা ঘটাতে হবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সাদামাটাভাবে যেটা বুঝি, এখন দুঃসময়, যা আর সহ্য করা যাচ্ছে না। অস্বাভাবিক, দুঃসহ একটা যন্ত্রণা এখন বাংলাদেশে। এরকম যন্ত্রণা থেকে মানুষ মুক্তি চায়। আমাদের মুক্তির একটি মাত্র পথ আছে সামনে খোলা। মওলানা ভাসানী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ বাংলাদেশ সৃষ্টিতে যাদের অবদান আছে তাদের স্মরণ করে, তাদের পথে গিয়ে একটা ঘটনা ঘটাতে হবে। চীনের মতো একটা বিপ্লব আমাদের গড়ে তুলতে হবে। তাতে হয়তো সমস্ত মানুষের মুক্তির পথ হবে না, কিন্তু জাতীয় মুক্তির পথ তৈরি করা হবে।’

রবিবার (১০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আজকে বাংলাদেশে শোষণ ছাড়া কিছু নেই। প্রতিটা ক্ষেত্রে শোষণ আর লুণ্ঠন। এই শোষণ দূর ও দেশটাকে বাসযোগ্য করতে পরিবর্তন আনতে হবে। আমাদের মুক্তির পথ খুঁজে বের করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আমাদের আজ মুক্তি পথটাকে খুঁজে বের করতে হবে। প্রথম যে দরকারটা, সেটা হচ্ছে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সেই অধিকার আমরা পরিস্কার করতে চাই। আমরা নির্বাচনে বিশ্বাস করি। সেই নির্বাচনে যদি যেতে চাই, তাহলে সুষ্ঠু-অবাধ নির্বাচন দরকার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ