spot_img

ক্ষেতে পানি সেচের সময় বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেলো ভারতীয় বিএসএফ

ক্ষেতে পানি সেচের সময় নওগাঁর পোরশা সীমান্ত থেকে মামুন (৩৬) নামের এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তিনি উপজেলার নীতপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর কুলাডাংগা গ্রামের আবুল কাশেমের ছেলে।

মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ৭টার দিকে ভারতীয় সীমান্তের ২৩১/৭এস পিলারের ঢাকাবীল এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায়।

জানা যায়, মঙ্গলবার সকালে মামুন ভারতীয় সীমান্তের ঢাকাবীল এলাকায় তার নিজ বোরোক্ষেতে সেচের মাধ্যমে পানি দিচ্ছিলেন। এ সময় টহলরত ভারতীয় ১৫৯ কেদারাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যান।

বিজিবি-১৬ হাঁপানিয়া ক্যাম্পের নায়েব সুবেদার ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ