spot_img

করোনায় মৃত্যুশূন্য সারাদেশ; শনাক্ত ২২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। একই সময়ে ভাইরাসটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২২ জন। যা দেশে দুই বছরের মধ্যে সর্বনিম্ন শনাক্ত।

মঙ্গলবার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৭৯টি ল্যাবরেটরিতে পাঁচ হাজার ৮০০টি নমুনা সংগ্রহ ও পাঁচ হাজার ৮৬১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো এক কোটি ৩৯ লাখ ২৭৪ জনে। নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার শূন্য দশমিক ৩৮ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ