গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩১ জন।
বুধবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন শনাক্ত হওয়া ৩১ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫২ হাজার ১৬২ জন। আর এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ২৯ হাজার ১২৪ জন।
করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭৪ জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৮৯ হাজার ৮৭৯ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৫৮ শতাংশ আর এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৪ দশমিক শূন্য চার শতাংশ।










