যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত মানবাধিকার রিপোর্টটি বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ‘প্রপাগান্ডা মেশিন’ থেকে সংগ্রহ করা তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
তিনি বলেন, রিপোর্টের অসঙ্গতিগুলো যাচাই-বাছাই করছে সরকার এবং এটি নিয়ে মার্কিন সরকারের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশ।
বুধবার (১৩ এপ্রিল) এক বক্তব্যে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এই রিপোর্ট সম্পর্কে বলেন, মার্কিন প্রশাসন এক বছর ধরে রিপোর্ট তৈরি করেছে এবং কয়েক ঘণ্টার ভেতরে এই রিপোর্টের প্রতিক্রিয়া দেখানো আমাদের পক্ষে সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের অনেক বৈঠক হবে এবং সেখানে আমরা তাদের কাছে এই বিষয়গুলো জানতে চাইবো এবং আমাদের অবস্থান ব্যাখ্যা করবো।










