শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আমেরিকার সঙ্গে সম্পর্ক আরো গভীর করতে চায় পাকিস্তানের শাহবাজ সরকার

ইমরান খানকে হটিয়ে ক্ষমতায় যাওয়া পাকিস্তানের শাহবাজ শরীফের সরকার বলেছে, তারা আঞ্চলিক শান্তি, নিরাপত্তা উন্নয়নের ‘অভিন্ন লক্ষ্য’ তুলে ধরার জন্য আমেরিকার সঙ্গে ‘গঠনমূলক ও ইতিবাচক’ভাবে সম্পৃক্ত থাকবে।

সোমবার হোয়াইট হাউজের প্রেস সচিব জেন স্যাকির মন্তব্যের প্রতিক্রিয়ায় মঙ্গলবার (১২ এপ্রিল) শাহবাজের কার্যালয় এ কথা বলে।

এতে বলা হয়, আমরা পাকিস্তানের সাথে আমেরিকার দীর্ঘস্থায়ী সম্পর্কের পুনর্নিশ্চিতকরণকে স্বাগত জানাই।

সোমবার পাকিস্তানের সংসদ অনাস্থা ভোটে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করে তার প্রায় ৪ বছরের পুরনো জোট সরকারের অবসান ঘটিয়েছে শাহবাজরা। দেশটির
বিরোধীদের সংসদ শাহবাজকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে।

সোমবার হোয়াইট হাউজের প্রেস সচিব বলেছিলেন, বাইডেন প্রশাসন ‘সাংবিধানিক গণতান্ত্রিক নীতির শান্তিপূর্ণ অনুসরণ’ সমর্থন করেছিল এবং পাকিস্তানে একটি রাজনৈতিক দলের ওপর আরেকটি রাজনৈতিক দলকে সমর্থন করে না।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ