spot_img
spot_img

পাবনায় ৩১ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার

পাবনা সদর থানার ইসলামগাতী গ্রামের এক বসতবাড়ি থেকে ৩১ কেজি ৫শ’ গ্রাম গাঁজাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (১৩ এপ্রিল) রাতে এক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ইসলামগাতীর আবুল হোসেনের ছেলে মমিনুল ইসলাম (৩৬) ও তার স্ত্রী শ্যামলী খাতুন (৩২)। তাদের দু’জনের স্থায়ী গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়িয়া থানার ধোলাইকুঠী কৃষ্ণনন্দবকসী।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায়ের নেতৃত্বে তাদের গ্রেফতার করা হয়।

আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে নিজ জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ