প্রতি বছরের মতো এ বছরও কিয়ামুল্লাইল (তাহাজ্জুদের নামাজ) পড়াতে সৌদি আরব যাচ্ছেন বিশ্বের অন্যতম নন্দিত কারী বাংলাদেশী আলেম ও আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ-এর কেন্দ্রীয় মহাসচিব শায়খ সাদ সাইফুল্লাহ মাদানী।
আগামী ১৫ রমজান রাতের একটি ফ্লাইটে তিনি এ উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
শায়খ সাদ সাইফুল্লাহ মাদানী নিয়মিত কিয়ামুল্লাইল পড়াতে সৌদি যান। তবে করোনা মহামারীর কারণে গত দুই বছর যেতে পারেননি। এ বছর মহামারীর প্রাদুর্ভাব কমে যাওয়ায় ফের সেখানে যাচ্ছেন তিনি।
রমজানের শেষ দশকে সৌদি আরবে কিয়ামুল্লাইল নামাজের ইমামতিতে অংশ নেবেন তিনি।
এ বিষয়ে তিনি বলেন, আমার এ সফরের সর্বপ্রথম ও মূল উদ্দেশ্য হচ্ছে ওমরা অর্থাৎ বায়তুল্লাহ শরীফে আল্লাহর বান্দা হিসেবে হাজিরা দেওয়া। সে লক্ষ্যে আল্লাহ চাহেতু আগামী ১৭ এপ্রিল ঢাকা ত্যাগ করবো। এর পাশাপাশি আরো বেশ কিছু সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত প্রোগ্রামে অংশ নেব ইনশাআল্লাহ।











