spot_img
spot_img

লালবাগের শহীদনগরে প্লাস্টিক কারখানায় আগুন; নিয়ন্ত্রণে ১২ ইউনিট

রাজধানীর লালবাগ শহীদনগর এলাকায় একটি প্লাস্টিকের কারখানায় আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার পর শহীদনগর বউবাজারে অবস্থিত ওই প্লাস্টিক কারখানায় আগুন লাগে।

ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, টিনশেডের কারখানাটিতে আগুন লাগার খবর আজ দুপুর ১২টা ৬ মিনিটের দিকে পায় ফায়ার সার্ভিস।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট দুপুর সোয়া ১২টায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ