spot_img
spot_img

ঢাকাসহ সাত বিভাগে বৃষ্টির সম্ভাবনা

ঢাকা ও সাতটি বিভাগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া যেসব এলাকায় বৃষ্টি হতে পারে সেসব এলাকায় বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) আবহাওয়া অফিস সূত্রে এসব তথ্য জানা যায়।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, আগামী ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। অন্যদিকে চট্টগ্রামে সর্বোচ্চ ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, সিলেটে সর্বোচ্চ ২৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২২.১ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে সর্বোচ্চ ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে সর্বোচ্চ ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে সর্বোচ্চ ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় সর্বোচ্চ ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং বরিশালে সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে।

আরও জানা যায়, লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ