spot_img
spot_img

সোনাগাজীতে নদীতে সাঁতরে আসামিকে ধরলো পুলিশ

ফেনীর সোনাগাজীতে কৃষক বেলাল হোসেন হত্যা মামলার আসামি আবদুল হাইকে নদীতে সাঁতরে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ এপ্রিল) উপজেলার উত্তর চরদরবেশ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন আবদুল হাই। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার তাকে গ্রেফতার করতে উপজেলার উত্তর চরদরবেশ এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশ দেখে আবদুল হাই ছোট ফেনী নদীতে ঝাঁপ দেন। তাকে গ্রেফতার করতে পুলিশ সদস্যরাও নদীতে ঝাঁপ দেন। এক পর্যায়ে সাঁতরে তাকে ধরতে সক্ষম হন পুলিশ সদস্যরা।

গ্রেফতার আবদুল হাই উত্তর চরদরবেশ গ্রামের নুর ইসলাম মিয়ার বাড়ির মোস্তফা মিয়ার ছেলে। তিনি ভূমি বিরোধের জের ধরে কৃষক বেলাল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার অন্যতম আসামি। ২০২১ সালের ১ জুন এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ