নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
শুক্রবার (১৫ এপ্রিল) সকাল ৬টা থেকে শনিবার (১৬ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় আটককৃতদের কাছ থেকে ১০ হাজার ৬২৯ পিস ইয়াবা, ১২০ গ্রাম (১৫ পুরিয়া) হেরোইন, ২৪ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ২২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
এছাড়াও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা দায়ের করা হয়েছে।











