যশোরের বেনাপোল পৌর আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা মগর আলীকে (৬৪) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শনিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় পৌর আওয়ামী লীগের অফিসে ইফতার করে বাড়ি ফেরার সময় কাগজপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় তাকে বাঁচাতে ঘটনাস্থলে ছুটে গেলে তার এক ছেলে ও এক পৌত্রকেও কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসক মগর আলীকে (৬৪) মৃত ঘোষণা করেন। আহত তার পৌত্র ইয়াসিনের অবস্থাও আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মগর আলী বেনাপোল পোর্ট থানার কাগমারী এলাকার বাসিন্দা ও মৃত আব্দুস সারেনের ছেলে। হামলায় আহত অন্যরা হলেন, মগর আলীর ছেলে হাসান আলী ও তার ছেলে ইয়াসিন।










