spot_img
spot_img

র‌্যাগ ডে’র নামে অপসংস্কৃতি বন্ধের নির্দেশ হাইকোর্টের

বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগ ডে নামে অশ্লীলতা, নগ্নতা, ডিজে পার্টি, হয়রানি- এ ধরনের অপসংস্কৃতি বন্ধের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

রবিবার (১৭ এপ্রিল) এ সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

শিক্ষা সচিব, সংস্কৃতি সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, ইউজিসির চেয়ারম্যান, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পুলিশের মহাপরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে ৩০ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

এসব অপসংস্কৃতি বন্ধে বিবাদীদের (রিট মামলার বিবাদী) নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছে আদালত।

একইসঙ্গে শিক্ষা সচিব, সংস্কৃতি সচিব, ইউজিসির চেয়ারম্যান, ঢাবি ও জাবির ভিসি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও পুলিশের মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

৭ এপ্রিল সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান রিটটি করেন। আদালতে তিনি নিজেই রিটের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ