spot_img
spot_img

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিসার্চ এন্ড হায়ার স্টাডি সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র রমজান উপলক্ষ্যে উচ্চ শিক্ষা ও গবেষণা নিয়ে কাজ করা সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিসার্চ এন্ড হায়ার স্টাডি সোসাইটির উদ্যোগে গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ এপ্রিল) বেলা ৩টায় চট্টগ্রাম নগরীর অলিভ রেস্টুরেন্টে সম্প্রতি এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রথমেই সিইউআরএইচএস এর সাধারণ সম্পাদক মাহমুদ শরীফের শুভেচ্ছা বক্তব্য প্রদানের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইউআরএইচএস এর উপদেষ্টা ড. অলক পাল, অধ্যাপক, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ। এবং গবেষণা ও উচ্চ শিক্ষায় দিকনির্দেশনা বক্তব্য রাখেন সিইউআরএইচএস ডেপুটি মডারেটর, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর সহযোগী অধ্যাপক ড. তানভীর আহম্মেদ ও মডারেটর ড. আদনান মান্নান, সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি। এছাড়া ফ্যাকাল্টি মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন, ড. রিজওয়ানুল হক, সহযোগী অধ্যাপক বিএমবি, ড. মঈন উদ্দিন,সহযোগী অধ্যাপক আইন বিভাগ‌ ও ড. শাহনেওয়াজ চৌধুরী সহযোগী অধ্যাপক, মেরিন সায়েন্স বিভাগ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নুসরাত আফরিন, সহযোগী গবেষণা ও উন্নয়ন সম্পাদক,সিইউআরএইচএস। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন সিইউআরএইচএসের প্রেসিডেন্ট তাকবীর হোসাইন। সবশেষে ইফতার শুরুর আগে উপস্থিত বিভিন্ন বিভাগের মেধাবী শিক্ষার্থীদের সাথে নিয়ে দেশ ও জাতির উন্নয়ন, শিক্ষায় সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিসার্চ এন্ড হায়ার স্টাডি সোসাইটি ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ