spot_img
spot_img

নিউমার্কেটে দোকানপাট খুলতে শুরু করেছেন ব্যবসায়ীরা

শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সমঝোতা হওয়ার পর রাজধানীর নিউমার্কেট ও তার আশপাশের দোকানগুলো স্বাভাবিক হতে শুরু করেছে। সকাল থেকে ব্যবসায়ীরা তাদের দোকানপাট খুলতে শুরু করেছেন।

নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহিন জানান, আশপাশের দোকানদাররা ধীরে ধীরে তাদের দোকান খুলতে শুরু করেছেন। সংঘর্ষের সময় অনেক দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর মেরামতের বিষয় রয়েছে। দোকান মালিকরা সেগুলো করছেন।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টা পর্যন্ত নিউমার্কেটের প্রধান প্রধান গেটগুলো বন্ধ দেখা গেছ। এ সময় মার্কেটের প্রবেশদ্বারগুলোতে সাদা পতাকা উড়তে দেখা গেছে। তবে ব্যবসায়ীরা ভেতরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন বলে জানিয়েছেন ঢাকা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহিন।

এই ব্যবসায়ী নেতা বলেন, আমরা প্রধান গেটগুলো এখনও সরাসরি খুলে না দিলেও ব্যবসায়ীরা ভেতরে ধোয়া-মোছা ও গোছগাছের কাজ করছেন। সবাইকে তো কিছু নিয়মকানুন মানতে হবে। আমাদের দোকানপাট খুলে দেওয়ার ঘোষণা রয়েছে। তবে এখনও পুরোপুরিভাবে স্বাভাবিক হয়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ