প্রাইভেট মাদরাসা এসোসিয়েশন বাংলাদেশের উদ্যোগে “তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক”আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) উত্তরা বাইতুল মুমিন মাদরাসা মিলনায়তনে এসোসিয়েশন সভাপতি মুফতি নেয়ামতুল্লাহ আমিনের সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা গাজি মাসউদুর রহমানের সঞ্চালনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- প্রাইভেট মাদরাসা এসোসিয়েশন বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মুফতি উসমান আশরাফী,অর্থ সম্পাদক মুফতি আবুল কাসেম, প্রচার সম্পাদক মাওলানা মাহদী হাসান।
ইফতার পূর্ব আলোচনায় সভাপতির বক্তব্যে মুফতি নেয়ামতুল্লাহ আমিন বলেন, পবিত্র মাহে রমজান সংযম অনুশীলনের মাস, আত্মশুদ্ধি ও তাকওয়া তথা আল্লাহর ভয়ে সকল অন্যায়, অপরাধ, দুর্নীতি, অনৈতিকতা ও অশ্লীলতা থেকে বিরত থাকার প্রশিক্ষণ গ্রহণের মাস। এ মাসের মর্যাদা রক্ষা করে নিজেকে পরিশুদ্ধ করার সাধনায় মগ্ন হয়ে সারাবছর তার আলোকে জীবন পরিচালনা করতে পারলে পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, প্রতিবছর রমজানকে সঠিকভাবে মূল্যায়ন না করে দুনিয়াবি ও অন্যায় ফায়দা উঠানোর মচ্ছবে লিপ্ত হয়ে উঠে কিছু মানুষ। যার কুফল সাধারণ জনগণকে ভোগ করতে হয়। এসময় তিনি ঈদের পূর্বেই মাওলানা মামুনুল হকসহ করাবন্দী সকল ওয়ামায়ে কেরামদের মুক্তি দিতে সরকারের প্রতি জোর দাবি জানান।
মুফতি উসমান আশরাফী বলেন, পবিত্র সিয়াম সাধনার মাসে নিজেদেরকে গুনাহ মুক্ত জীবন-যাপনের জন্য বেশি বেশি তাওবা-ইস্তেগফার পাঠ করতে হবে। শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। রমজান একটি সার্বজনীন কল্যাণ মূলক মাস। এ মাসের মতো উন্নত মাস আর নেই। এ মাসের গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করে সবাইকে তাকওয়া অর্জনের জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
এ সময় অন্যানের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মাওলানা ফজলুল হক, মাওলানা আল আমিন, মাওলানা ইমদাদুল্লাহ,হাফেজ আসাদুল্লাহ,মাওলানা মাহদি হাসান প্রমুখ।











