spot_img
spot_img

জাতীয় হাফেজে কোরআন পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার ইফতার মাহফিল সম্পন্ন

মাহবুবুল মান্নান


হাফেজে কোরআনদের সম্মানে জাতীয় হাফেজে কোরআন পরিষদ বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

রবিবার (১ মে) চট্টগ্রাম পদুয়া আল-হিকমাহ মডেল একাডেমি মিলনায়তনে দক্ষিণ জেলার সদস্য সচিব হাফেজ মাওলানা রিদওয়ানুর রহমানের সঞ্চালনায় ও দক্ষিণ জেলার আহবায়ক হাফেজ মাওলানা এবিএম শহীদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড.মাওলানা মুহাম্মদ আজিজুল হক এতে প্রধান অতিথি হিসেবে ও প্রচ্ছদ প্রকাশনীর নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা আবু সুফিয়ান প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি আরো আলোচনা করেন পদুয়া কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা মাহমুদুল হক,মনিরুল ইসলাম স্যার ও মাওলানা মনচুর আলম প্রমুখ।

এ ছাড়াও জেলা ও উপজেলার দায়িত্বশীল ও হাফেজে কোরআনগণ উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ