ইউক্রেনের পূর্বাঞ্চল দোনেৎস্কে রুশ হামলায় ২১ বেসামরিক নাগরিক নিহত এবং ২৭ জন আহত হয়েছে। পূর্বাঞ্চলীয় গভর্নর পাভলো কিরিলেনকো এ তথ্য জানান।
টেলিগ্রামে এক পোস্টে গভর্নর পাভলো কিরিলেনকো বলেন, আভদিভকা কোক প্লান্টে দখলদার রাশিয়ান বাহিনীর গোলাবর্ষণে অন্তত ১০ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে।
গভর্নর পাভলো কিরিলেনকো আরও বলেন, রুশ বোমায় লাইমান শহরে পাঁচ জন, ভুগ্লেদারে চার জন এবং ভেলিকা নোভোসিল্কা ও শ্যান্ড্রিগোলোভ গ্রামে আরও দুজন নিহত হয়েছে।
কিরিলেনকো বলেন, প্রায় এক মাস আগে ক্রামতোর্স্ক শহরের ট্রেন স্টেশনে রুশ হামলায় ৫৯ জন নিহতের ঘটনার পর এটিই সর্বাধিক প্রাণহানির ঘটনা।
সূত্র : আল-জাজিরা











