spot_img
spot_img

ইউরোপের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হলো পর্তুগালে

এবার পবিত্র ঈদুল ফিতরে ইউরোপের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে পর্তুগালের রাজধানী লিসবনে।

সোমবার (২ মে) প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে লিসবনের বাংলাদেশ অধ্যুষিত এলাকা মারতিম মুনিজ পার্ক মাঠে এ জামাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশিরা ছাড়াও এ ঈদ জামাতে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা।

করোনাকাল কাটিয়ে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। বিধিনিষেধ না থাকায় দীর্ঘ দুই বছর পর বিশ্বজুড়ে ঈদ জামাতে শামিল হন ধর্মপ্রাণ মুসলিমরা।

বৈরী আবহাওয়ার আশঙ্কা সত্ত্বেও সোমবার স্থানীয় সময় সকাল ৮টায় ঈদের প্রধান জামাত ধরতে ভোর থেকেই লিসবনের বাংলাদেশ অধ্যুষিত এলাকা মারতিম মুনিজ পার্ক মাঠে জড়ো হতে থাকে মুসল্লিরা। নির্ধারিত সময়ের আগেই কয়েক হাজার মুসল্লির উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে বিশাল ময়দান।

কড়া নিরাপত্তার মধ্যে নির্বিঘ্নে নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজে অংশ নেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান, বাংলাদেশ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

লিসবনের কেন্দ্রীয় জামে মসজিদ, বন্দরনগরী পোর্তো, আলগার্ভ, কাসকাইস, বারেইরো, ভিলা নোভা দ্যা মিলফনতেসসহ বিভিন্ন স্থানের ঈদ জামাতে অংশ নেন বাংলাদেশিরা। নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় করেন তারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ