উত্তর কোরিয়া আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।
তারা জানায়, উত্তর কোরিয়া পূর্ব উপকূলে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ নিয়ে চলতি বছরের পাঁচ মাসে ১৪ বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো দেশটি
গত সপ্তাহেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পারমাণবিক শক্তিকে ‘যতটা সম্ভব দ্রুততম গতিতে’ আরও উন্নয়নের প্রতিশ্রুতি দেন। এর মধ্যেই আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এই ঘটনা ঘটলো।
সিউলের জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) জানায়, বুধবার (৪ মে) স্থানীয় সময় দুপুর ১২টা ৩ মিনিটে পিয়ংইংয়ের সুনান এলাকায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা জালিয়েছে উত্তর কোরিয়া। জাপানের কোস্ট গার্ডও এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি শনাক্ত করেছে। তারা বলছে, এটি সম্ভবত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
জেসিএস জানায়, ‘মার্চ ১১’ এর গতিতে ক্ষেপণাস্ত্রটি ৭৮০ কিলোমিটার উচ্চতায় উড়েছিল।
সূত্র : আল জাজিরা











