যুক্তরাজ্যের লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসে মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশদ্ভূত লুৎফুর রহমান।
৫ মে বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হয় আর ৬ মে শুক্রবার ফলাফল প্রকাশিত হয়।
লুৎফুর রহমান আগামী চার বছর টাওয়ার হ্যামলেটসে মেয়রের দায়িত্ব পালন করবেন।
লুৎফুর রহমান মোট ভোট পেয়েছেন ৪০,৮০৪ । লেবার পার্টির জন বিগস পেয়েছেন ৩৩৪৮৭।










