spot_img
spot_img

পিবিআই কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

খুলনা নগরীর ছোট মির্জাপুরের একটি অফিসকক্ষে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

রোববার (১৫ মে) দুপুরে ধর্ষণের এই ঘটনাটি সংগঠিত হয় বলে জানিয়েছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন।

এ ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিদর্শক মঞ্জুরুল হাসান মাসুদের বিরুদ্ধে গতকাল রাতে খুলনা থানায় মামলা হয়েছে।

ভুক্তভোগী তরুণীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তা পলাতক রয়েছেন।

জানা যায়, গত ১০ মে ফেসবুকে ওই তরুণীর ছবি অন্য কেউ শেয়ার করে। এর প্রতিকার নিয়ে কথা বলতে মঞ্জুরুল হাসানের কাছে গিয়েছিলেন ওই তরুণী। এরপর ওই সমস্যা নিয়ে মোবাইলে তাদের মধ্যে কথা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) সোনালী সেন বলেন, রবিবার ওই সমস্যা নিয়ে মঞ্জুরুল হাসানের সঙ্গে দেখা করলে মঞ্জুরুল হাসান সমাধানের আশ্বাস দিয়ে তাকে মটরসাইকেলে করে ছোট মির্জাপুরের ওই অফিসে নিয়ে যান। এরপর তাকে সেখানে ধর্ষণ করেন। পরে মেয়েটি ৯৯৯ নম্বরে ফোন করে খবরটি জানানোর পর পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ