spot_img
spot_img

চন্দনাইশে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্র জাহেদুল ইসলাম নিহত

ইনসাফ | মাহবুবুল মান্নান


চট্টগ্রাম চন্দনাইশ উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে গাছবাড়িয়া সরকারি কলেজের ছাত্র জাহেদুল ইসলাম(১৭) নামে এক কলেজছাত্রকে চুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন আরও দুজন।

বুধবার (১৮ মে) রাতে চন্দনাইশ উপজেলার দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে জানা গেছে।

নিহত জাহেদুল ইসলাম (১৭) চন্দনাইশ পৌরসভার চৌধুরী পাড়া ৭নং ওয়ার্ডের জাহাঙ্গীর আলমের ছেলে।

আহতরা হলেন, রায়হান হোসেন চৌধুরী সানী (২০), ইয়াসিন আরাফাত সাগর (১৫)। তারা দুজনই শিক্ষার্থী।

পুলিশ জানিয়েছে, পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছে। আহতরা সবাই শিক্ষার্থী। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। বাকিরা চমেকে ভর্তি।
একজনের অবস্থা আশংকাজনক।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ আনোয়ার হোসেন বলেন, তাদের মধ্যে পূর্ব বিরোধ ছিলো। সেই বিরোধের জের ধরে তারা আজকে মারামারিতে জড়ায়। সেখানে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিহত জাহেদুল ইসলামের চাচাতো ভাই মাওলানা নিজাম উদ্দিন পারভেজ তার ভাই হত্যাকারিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ